রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টুয়ার্ডস সাস্টেইনেবিলিটি খুলনা ইউনিভার্সিটি নেটওয়ার্ক কার্যনির্বাহী কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫

টুয়ার্ডস সাস্টেইনেবিলিটি খুলনা ইউনিভার্সিটি নেটওয়ার্ক কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সাঈয়েদুল মুরছালীন মিরাজ:
টুয়ার্ডস সাস্টেইনেবিলিটি খুলনা ইউনিভার্সিটি নেটওয়ার্ক (টিএসকেইউএন)-এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে এই সংগঠন পরিবেশ ও জলবায়ু এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করে। ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী কারিনা সিদ্দিকা সভাপতি পদে এবং পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী সুমিত কুমার সেন সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। 
 এই কমিটির ৩০ সদস্যের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সানজিদা খাতুন, কোষাধ্যক্ষ সজিব মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুর রহিম নিশান, অফিস সম্পাদক প্রকাশ বিশ্বাস, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক হুমায়রা চৌধুরী, মানব সম্পদ সম্পাদক আশরাফ ফাহিম অনিক, মিডিয়া সম্পাদক মাহিনুল হক আবির, ইভেন্ট সম্পাদক মোছা. মেহের আফরোজ মৌরি এবং প্রচার সম্পাদক নাজমুস সাকিব খান।
এছাড়াও মুসতাকিন রনি, ফাতিমা তুজ জহুরা, সাহিনুর আক্তার রিয়া, সোওরব মিস্ত্রি, নাহিদ হাসান, আব্দুল্লা আল আবিদ খান, অনয় চাকমা, তানিয়া সুলতানা নিপা, এসে এম রেদাওনুর রহমান, সুকি মারমা, রেশমি চাকমা, মো: নুর আলম, শেখ আরিফ আহমেদ ও শেখ সুজন আহমেদ কমিটিতে সাস্টেনেবিলিটি দূত হিসেবে দায়িত্ব পালন করবেন। 
টিএসকেইউএন (টুয়ার্ডস সাস্টেইনেবিলিটি খুলনা ইউনিভার্সিটি নেটওয়ার্ক) সংগঠনটি হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত একটি সংগঠন, যা পরিবেশ,জলবায়ু ও টেকসই উন্নয়নের ধারণা দিতে কাজ করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টেকসই জীবনধারা গড়ে তোলার প্রচেষ্টা চালায় সংগঠনটি এবং শিক্ষার্থীদেরকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করে।
0 Comments